নিজস্ব প্রতিবেদক | ১০:৩৭ এএম, ২০২২-১১-২৩
পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে৷ দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে৷
এরই ধারাবাহিকতায় ২২শে নভেম্বর ২০২২ তারিখ সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আত্মমানবতার সেবায় ০৩টি পরিবারের মাঝে সেলাই মেশিন, ০৫টি স্কুল মাদ্রাসার জন্য হোয়াইট বোর্ড, মসজিদের জন্য টিন ও স্কুলের জন্য চেয়ার, টেবিল, বেঞ্চ এবং ০৮টি পরিবারের মাঝে নগদ অর্থ অনুদান হিসেবে সর্বমোট ১১টি পরিবার এবং ০৫টি প্রতিষ্ঠানের মাঝে সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি এবং জোনের অন্যান্য অফিসারবৃন্দ।
এ সময় জোন কমান্ডার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতে এই ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধা প্রাপ্ত ব্যক্তিগণ এ সময় তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited